রবিবার , ২১ এপ্রিল ২০২৪, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৭
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১২ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

ফখর উদ্দিন
এপ্রিল ২১, ২০২৪ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ১২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এপর্যন্ত চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরউজ্জামান।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে যে ৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন, তারা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান শামীম আহমদ শামীম, সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন, ও আবুল মনসুর মোহাম্মদ রশিদ আহমেদ।

এদিকে, ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন- বর্তমান ভাইস চেয়ারম্যান লাল মিয়া, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, ইকবাল হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহ আল হেলাল ও মোহাম্মদ ইকবাল হোসেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান, মনোয়ারা বেগম ও ফাতেমা আক্তার।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে নির্বাচনে মনোনয়ন পত্র বাছাই ২৩ এপ্রিল, মনোনয়ন পত্র আপিল ২৪ এপ্রিল,আপিল নিস্পত্তি ২৭ এপ্রিল,মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্ধ দেয়া হবে ২ মে।

উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে (মঙ্গলবার)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।