কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম হিফজুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে এম হিফজুর রহমান বলেন, “সৈরাচার মুক্ত দেশে ঈদ উদযাপন করতে পেরে নিজেকে সম্পূর্ণ সুস্থ মনে হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন।” তার এ বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য ময়নুল ইসলাম, উপজেলার ১ নং পশ্চিমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোজাম্মেল হক, উত্তর রনিখাই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ, ১ নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সেলিম মিয়া, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব কবির আহমদ, ৩ নং তেলিখাল ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এলাইছ মাহমুদ ও সাধারণ সম্পাদক ওয়াশিম আহমেদ, পূর্বইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জামির হোসেন, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক রায়হান আহমদ, সহ-সভাপতি রাজন মিয়া, সহসভাপতি রাইসুল ইসলাম রাজন, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম হৃদয়, উত্তর রনিখাই ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ইমরান আহমদ, এম,সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদ, সাধারণ সম্পাদক রায়হান নাফিজ, সিনিয়র সহসভাপতি কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক রায়হান সিদ্দিকী, ছাত্রনেতা সাদ্দাম মিয়া, খালেদ পারভেজ, ইসলাম, কবির মিয়াসহ আরও অনেকে।
এসময় বক্তারা ছাত্রদলের ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তা ও ছাত্র রাজনীতির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি ছাত্রদল নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেয়।
