রবিবার , ৩১ ডিসেম্বর ২০২৩, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:০৯
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে ৭২ বোতল ভারতীয় মদ আটক 

ফখর উদ্দিন
ডিসেম্বর ৩১, ২০২৩ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ৭২ বোতল ভারতীয় মদ আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার (৩০ ডিসেম্বর) উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের ভাটরাই গ্রাম থেকে এই ৭২ বোতল ভারতীয় মদ আটক করে সিলেট জেলা গোয়েন্দা শাখার দক্ষিণ জোন। 

গোয়েন্দা পুলিশের অভিযানে ভারতীয় ২৪ বোতল এসি ব্লাক (AC BLACK 375ml) ও ৪৮ বোতল ভারতীয় অফিসার চয়েস (Officers Choice Prestige Whisky180 M.) মোট ৭২ বোতল ভারতীয় মদ আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর ৩টার দিকে ডিবি পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম, ইয়াকুব হোসেন, নোটন কুমার চৌধুরী’র সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ভাটরাই (মাঝপাড়া) গ্রামের আব্দুর রহিমের বসতবাড়িতে অস্থায়ীভাবে বসবাসরত আসামী ছয়ফুল আলমের বসতঘর থেকে এ অবৈধ মাদক আটক করা হয়।

সিলেট জেলা গোয়েন্দা শাখার দক্ষিন জোনের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী ছয়ফুল আলম (৩২) পালিয়ে যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ২৪ (খ) ধারায় কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা হয়, মামলা নাম্বার -১৮। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।