শনিবার , ২ নভেম্বর ২০২৪, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৪১
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

আবিদুর রহমান
নভেম্বর ২, ২০২৪ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জে ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

আজ শনিবার (২ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এসময় সমস্বরে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা।

উপজেলা সমবায় কর্মকর্তা আকতার হোসেনের সভাপতিত্বে ও সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উপজেলা ব্যবস্থাপক মো. রুহুল আমীন, উপজেলা দারিদ্র্য কর্মকর্তা মো. আব্দুল হামিদ, উপজেলা পাথর বহনকারী বারকি শ্রমিক সমবায় সমিতির সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, উপজেলা ক্ষুদ্র পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শাহ আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক শাহ নুর, রায়পুর শাপলা মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি জিতেন্দ্র চন্দ্র বিশ্বাস, বরমছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রব, ছাত্রনেতা আদনান সোহাগ ও আবুল আলা সিদ্দিকী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।