বৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩৩
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফখর উদ্দিন
জুলাই ৩, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আলীম উদ্দিন (১৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ৫ নং উত্তর রণিখাই ইউনিয়নের ২নং ওয়ার্ডের নাজীরেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলীম উদ্দিন নাজীরেরগাঁও গ্রামের ফখর উদ্দিনের ছেলে। তিনি ছিলেন ছয় ভাই ও এক বোনের মধ্যে পঞ্চম। ২০০৯ সালে তার মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় সংসারে আরও চার ভাই রয়েছে। অভাব-অনটনের সংসারে আলীম পেশায় ছিলেন একজন শ্রমিক।

জানা যায়, প্রতিদিনের মতো বুধবার রাতেও ঘুমাতে যায় আলীম উদ্দিন। পরে বৃহস্পতিবার সকালে পরিবারের সবাই ঘুম থেকে উঠে দেখেন ঘরের রান্নার রুমে আলীম উদ্দিনের লাশ ঝুলছে। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ঘটনার পরপরই খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, এটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বুঝা যাব আসল ঘটনা। তারপরও বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে, যুবকের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীদের অনেকেই বলছেন, আলীম উদ্দিন ভালো ছেলে, কিছুদিন ধরে মানসিক চাপে ছিলেন। তবে প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের পাশাপাশি এলাকাবাসীও অপেক্ষায় আছেন ময়নাতদন্ত রিপোর্টের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।