রবিবার , ২১ জানুয়ারি ২০২৪, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১২
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফখর উদ্দিন
জানুয়ারি ২১, ২০২৪ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের চাটিবহর মাঝপাড়া এলাকায় আব্দুল কাহার (৩৫) নামের এক যুবকের মরদেহ ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে স্বজনরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, রবিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় তার নিজ কক্ষের জানালার ফাক দিয়ে দেখা যায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায়, পরে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। আরও জানা যায়, তার স্ত্রীর সঙ্গে মনমালিন্য চলছিল সে জন্যও আত্মহত্যা হতে পারে।

আব্দুল কাহার ছেলে ৪ সন্তানের জনক, একই এলাকার মো. নুর মিয়া’র বড়ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্ত করার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতন্ত শেষে বিস্তারিত জানা যাবে। পরবর্তী আইনি প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।