শনিবার , ৭ অক্টোবর ২০২৩, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৪
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে যুবককে হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার- ১

আবিদুর রহমান
অক্টোবর ৭, ২০২৩ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জে যুবককে হত্যা চেষ্টার মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ অক্টোবর) বিকেলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

গ্রেফতার কাছাব আলী (৫২) কোম্পানীগঞ্জ উপজেলার গৌখালেরপাড় গ্রামের মৃত আব্দুল গফুর বাধাইর ছেলে।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুরঞ্জিত তালুকদার বলেন, ‘মাদক কারবারিদের হামলায় যুবক বিলালকে হত্যা চেষ্টার ঘটনায় তাঁর মা আজিরুন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। এই মামলার অন্যতম আসামি কাছাব আলীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছি। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মামলার বাদী আজিরুন বলেন, ‘আমার ছেলে বিলাল গত ২৭ সেপ্টেম্বর রাতে মাছ শিকারে বের হয়। ফেরার পথে পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নিকটে মাদক কারবারীদের কবলে পড়ে। ১০-১২ জনের কারবারীরা তখন মাদকদ্রব্য বহন করছিলো। আমার ছেলে টর্চ লাইটের আলোয় এসব দেখে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমার ছেলেকে হত্যা চেষ্টা করে। এ ঘটনায় আমি বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেছি।’

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় আসামি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।