সিলেটের কোম্পানীগঞ্জে অলিউল্লাহ (২৫) নামের এক যুবককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি মানসিক প্রতিবন্ধী। তিনি ইসলামপুর পশ্চিম ইউনিয়নের টুকেরগাঁওয়ের ছগির আহমদের পুত্র। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।
ছগির আহমদ জানান, ৮ জুলাই সকাল আটটার দিকে তাঁর ছেলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর খোঁজ নেই। নিখোঁজের কয়েকদিন পর তাঁর এক বন্ধু জানিয়েছে, অলিউল্লাহ ঢাকায় যাবে বলেছিল। ছগির আহমদ আরও জানান, তার গায়ের রং উজ্জ্বল। সে বি বাড়িয়ার আঞ্চলিক ভাষায় কথা বলেন। যদি কেউ তাঁর খোঁজ পান, তাহলে এই নম্বরে ০১৭০৬-২০৭৯৯৬ জানাতে অনুরোধ করেছেন তিনি।
কোম্পানীগঞ্জ থানার ওসি বদিউজ্জামান বলেন, অলিউল্লাহর সাথে মোবাইল ফোন থাকলে প্রযুক্তি ব্যবহার করে অবস্থান বের করা সম্ভব হতো। আমরা ম্যানুয়ালি খোঁজ করছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
