বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৫২
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে ১৫ দিনের সাজা ২ লাখ টাকা জরিমানা

ফখর উদ্দিন
নভেম্বর ২৮, ২০২৪ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের অপরাধে ৩ জনকে ১৫ দিন করে সাজা, ২ লাখ টাকা জরিমানা ও ২টি ট্রাক্টর আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে ভোলাগঞ্জ দশ নম্বর সংলগ্ন থেকে এই ৩ ব্যক্তিকে আটক করে এ সাজা দেওয়া হয়। ৫টি মামলায় ২ লাখ টাকা জরিমানা এবং শাহ আরফিন থেকে ২টি ট্রাক্টর জব্দ করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার টুকেরবাজারের আব্দুল গফুরের ছেলে আব্দুল জলিল, তেলিখাল গ্রামের শরিফ উদ্দিনের ছেলে শামিম আহমেদ, কাঠালবাড়ি গ্রামের অলিউর রহমানের ছেলে মোহাম্মদ আলী।

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ আহমেদ এই অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন থানাপুলিশ ও বিজিবির সদস্য।

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট ফরহাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জনকে ১৫দিনের সাজা, ৫টি মামলায় ২লক্ষ টাকা জরিমানা এবং ২টি ট্রাক্টর জব্দ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।