সোমবার , ২৪ জুন ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৪৬
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে ভারতীয় ফেনসিডিলসহ আটক- ১

ফখর উদ্দিন
জুন ২৪, ২০২৪ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ী এলাকা হতে ৪৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মোহাম্মদ আল আমীন (২৩) নামের এক যুবককে আটক করেছে কোম্পানীগঞ্জ থানাপুলিশ।

রোববার (২৩ জুন) রাত সোয়া ১২টায় উপ-পরিদর্শক সুরঞ্জিত তালুকদার, শরিফুল ইসলাম, এএসআই কানন কুমার দাশসহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ভোলাগঞ্জ-কলাবাড়ীর সড়ক থেকে ৪৬ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি ১২৫ সিসি টিভিএস মোটরসাইকেলসহ মোহাম্মদ আল আমীনকে আটক করা হয়। সে এই ইউনিয়নের ঢালারপাড় গ্রামের কাজল মিয়ার পুত্র। আটকৃত মাদকের বাজারমূল্য ৪৬ হাজার টাকা।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, ভারতীয় ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ আল আমীন নামের একজন আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।