সিলেটের কোম্পানীগঞ্জে একটি বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২রা মে) রাত ১০ টার দিকে উপজেলার তেলিখাল গ্রামের ভাটিপাড়ার নইমুদ্দিন মিয়ার বসত ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা আগুন নেভাতে সেখানে যান। তবে তারা যাওয়ার পূর্বেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘরের কিছুটা ক্ষতি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সাব-অফিসার নব কুমার সিংহ। তিনি বলেন, রাত ১০টায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেখেন স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। রান্নাঘরের চুলা থেকে বসত ঘরে আগুন লেগেছে। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
