বুধবার , ১ মে ২০২৪, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৮
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার 

ফখর উদ্দিন
মে ১, ২০২৪ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের দরাকুল এলাকায় মাহমুদা (২৫) নামের এক প্রবাসীর স্ত্রীর ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।

মাহমুদা বেগম উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের রাজারখাল গ্রামের বাবুল মিয়ার মেয়ে এবং ৬ নং দক্ষিণ রণিখাই ইউনিয়নের দরাকুল গ্রামের সামছু উদ্দিনের স্ত্রী। তার স্বামী দু’বছর যাবৎ দুবাই থাকেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত ৮টায় মাহমুদার স্বামীর বাড়ী কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। পরে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানাপুলিশ। এ ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক আলা উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।