রবিবার , ১৭ নভেম্বর ২০২৪, ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪৩
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক কিশোরের মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ১৭, ২০২৪ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় পিষ্ট হয়ে কবির হোসেন (১৮) নামে এক মোটরসাইকেল চালক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রোববার (১৭ নভেম্বর) দুপুরে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের কোম্পানীগঞ্জের সেবা ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

কবির হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ ঢালারপাড় গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।

জানা যায়, ভোলাগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি ট্রাক ও ভোলাগঞ্জগামী অপর একটি ট্রাক সেবা ফিলিং স্টেশনের সামনে পরষ্পর ক্রস করছিল। এসময় ভোলাগঞ্জগামী ট্রাকের পেছনে থাকা বেপরোয়া গতির মোটরসাইকেল ট্রাকটির সঙ্গে এসে সজোরে ধাক্কা খায় এবং চালক কবির ডানদিকে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। তবে মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহীর কোনো ক্ষতি হয়নি।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, লাশ সুরতহাল করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। ট্রাক আটক রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।