সোমবার , ৪ নভেম্বর ২০২৪, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০১
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃ ত্যু

ফখর উদ্দিন
নভেম্বর ৪, ২০২৪ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ নভেম্বর) সকালে মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া বৃদ্ধা উপজেলার পাড়ুয়া মাঝপাড়ার মৃত ইদ্রিস আলীর স্ত্রী মোছা. সমরুন নেছা(৬০)।

পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে সাতটায় সমরুন নেছা রাস্তা পার হচ্ছিলেন। এসময় ভোলাগঞ্জগামী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে তার লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, অজ্ঞাত ট্রাকের ধাক্কায় ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃদ্ধার লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে আছে। এঘটনায় মামলা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।