শুক্রবার , ৩ জানুয়ারি ২০২৫, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:২৩
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ৩, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজার এলাকায় ট্রাক চাপায় আজমান আলী (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল ৫টায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের টুকের বাজার পয়েন্টে এ ঘটনা ঘটে।

আজমান আলী উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামের সুরুব আলীর ছেলে। এসময় তার সাথে থাকা মোটরসাইকেলর চালক একই গ্রামের আমির আলীর ছেলে শাওন (২১) গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলাগঞ্জ থেকে পাথরবাহী ট্রাক সিলেটের দিকে যাচ্ছিল। টুকের বাজার ৩ ভাই ও ৪ ভাই রেস্টুরেন্টের সামনে গেলে পেছন থেকে আসা মোটরসাইকেলটি ট্রাককে ওভারটেক করতে যায়। ট্রাকের বাম দিকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি পাশে থাকা অন্য একটি ব্যাটারীচালিত অটোরিকশার সাথে ধাক্কা লেগে ট্রাক্টরের পেছনের চাকার নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী আজমান আলীর। এসময় মোটরসাইকেলের চালক শাওন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই তন্ময় জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। লাশ পোস্টমর্টেমে পাঠানোর প্রকৃয়া চলমান রয়েছে। ঘাতক ট্রাক আটক করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।