বুধবার , ৫ জুন ২০২৪, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:২১
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ফখর উদ্দিন
জুন ৫, ২০২৪ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের তৈমুরনগর এলাকার একটি বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ।

আজ বুধবার (৫জুন) সকাল ৭টার দিকে গৃহবধূর শ্বশুরবাড়ি তৈমুরনগর থেকে এ লাশটি উদ্ধার হয়। নিহতের নাম তানজিনা আক্তার (২২)। সে ওই ইউনিয়নের কাঁঠালবাড়ী এলাকার নোয়াব আলীর’র মেয়ে। তিনি ১ মেয়ে ও ১ ছেলে সন্তানের জননী ছিলেন।

নিহতের ভাই ইসমাইল জানান, দীর্ঘদিন ধরে স্বামীর সাথে আমার বোনের মনোমালিন্য ও পারিবারিক কলহ চলছিল। এরআগেও স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন একটি মামলা করি। সে মামলায় দেড়মাস জেল কেটেছে। আমার বোনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম ইকবাল জানান, তানজিনা আক্তারের শ্বশুর বাড়ীর একটি কক্ষের লোহার এঙ্গেলের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগা অবস্থায় তার লাশ স্বজনের সহযোগিতায় উদ্ধার করা হয়। তার মৃত্যুর কারণ এখনও পর্যন্ত জানা যায়নি, তবে আমরা চেষ্টা করছি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।