সোমবার , ৩ মার্চ ২০২৫, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৩
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠী নারী ধর্ষণ, গ্রেপ্তার-২

ডেস্ক রিপোর্ট
মার্চ ৩, ২০২৫ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ঘাটুয়ালের এক নারীকে (৪০) ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার রাতে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারী ২ জনের নামোল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় মামলা করলে পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ গ্রামের মৃত ললিত দাসের ছেলে প্রদীপ দাস (৪৫) ও মৃত আব্দুল হাসিমের ছেলে মো. আলা উদ্দিন (৩২)।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় আলা উদ্দিনের বসতবাড়ীর সামনের কাঁচা রাস্তার উপর থেকে ওই নারীকে অপহরণ করা হয়। পরে সেখান থেকে ধলাই নদীর তীরবর্তী হাজীর বাগানের একটি গর্তের ভিতরে নিয়ে তাকে প্রদীপ জোরপূর্বক ধর্ষণ করে এবং আলা উদ্দিন জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে ভিকটিম বিবাদীদ্বয়ের চোখে-মুখে বালু ছিটিয়ে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে থানায় হাজির হয়ে তাদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হিসেবে রুজু করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, আসামীদ্বয়কে তাদের নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা এ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলাটি তদন্তাধীন। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বরাবরে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।