মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় এবার পাসের হার ৭০ দশমিক ৭০শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৬ পরীক্ষার্থী।
শুক্রবার কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বদিউজ্জামাল আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য পাওয়া গেছে।
এবছর উপজেলার ১৫টি উচ্চ বিদ্যালয় থেকে ১২৮৩ পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হন ৯০৭জন।
উপজেলায় শতভাগ সাফল্য অর্জন করেছে কলাবাড়ি উচ্চ বিদ্যালয়। শিবপুর উচ্চ বিদ্যালয়ে মাত্র ৩৭ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
সর্বোচ্চ ৪টি করে জিপিএ-৫ এসেছে থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজে। এছাড়াও ২টি করে জিপিএ-৫ এসেছে। শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং ঢালারপাড় উচ্চ বিদ্যালয়।
দাখিল পরীক্ষায় উপজেলার ৪ মাদ্রাসায় পাশের হার ৮৭ দশমিক ৭৬ শতাংশ। ১৩৯জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ১২২জন।
