সিলেট কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলাম ও উত্তর রণীখাই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে জয়ী হয়েছেন কাজল সিংহ ও আতাউর রহমান। এর আগে আজ শনিবার (৯ মার্চ) সকাল ৮টায় এই ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন এ ভোটগ্রহণ চলে।
উপজেলার ২নং পূর্ব ইসলামপুর বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহিদুল ইসলাম ও ৫নং উত্তর রণিখাই মাঝেরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।
পূর্ব ইসলামপুর ও উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বারগণ মারা যাবার পর এটি শূন্য হয়ে পড়ে। এ দুটি ওয়ার্ডের নির্বাচনে ৩জন করে প্রার্থী ছিলেন।
পূর্ব ইসলামপুর ইউপি সাধারণ আসনে প্রার্থীরা হলেন-কাজল সিংহ (টিউবওয়েল) ৮৮৯টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যরা হলেন, সুজন মাহমুদ এমরান (ফুটবল), তিনি ৮০৭টি ও সৈয়দুর রহমান (ফুটবল) ৬৭০টি।
এ ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ছিল ৩৮শ’৯৪টি এর মধ্যে ২৩শ ৯৮টি ক্রাস্ট হয়।
উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের প্রার্থীরা হলেন, আতাউর রহমান (ফুটবল) ৬৫৬টি ভোটে জয় লাভ করেন, আকরাম হোসেন (মোরগ) ৪শ’ ৩২টি ভোট, সুভাষ সিংহ (টিউবওয়েল) ১শ’ ৮৯টি ভোট পান। এ ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ছিল ১৮শ’৪৫টির মধ্যে ১২শ’৮৬টি ক্রাস্ট হয়।
কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহিদুল ইসলাম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান জানান, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পুর্ন হয়েছে। বিপুল সংখ্যাক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ম্যাজিস্ট্রেট সার্বক্ষনিক দায়িত্বে ছিলেন।
সিলেটের সকাল/লবীব/ফখর
