কোম্পানীগঞ্জে ইমরান আহমদ এমপি কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। সোমবার টুকেরবাজার মাঠে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় টুকেরগাঁও আদর্শ ক্লাব ক্রিকেট দল ও পশ্চিম টুকেরগাঁও ক্রিকেট দল।
প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ১২৫ রান করে টুকেরগাঁও আদর্শ ক্লাব। পরে পশ্চিম টুকেরগাঁও ১০৩ রানে অলআউট হয়। ফলে ম্যাচটিতে ২২ রানের জয় তুলে নেয় টুকেরগাঁও আদর্শ ক্লাব। আদর্শ ক্লাবের হয়ে সর্বোচ্চ ২১ বলে ৪৮ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন শরীফ আহমদ। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্নামেন্টে উপজেলার শীর্ষ ৩২ দল চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছে। খেলাগুলো নকআউট পদ্ধতিতে পরিচালিত হচ্ছে।
প্রথমবারের মতো আয়োজিত এমপি কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী শামীম আহমদ।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দিলোয়ার মাহমুদ রিপন ও অতিরিক্ত সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানার যৌথ সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া।
ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ রাসেল আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান মো: ইয়াকুব আলী, উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাস্টার ফয়জুর রহমান, দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ইকবাল হোসেন, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান
উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আহমদ, কোষাধ্যক্ষ ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ, সদস্য আনছার উদ্দিন, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এম. হাবিবুল্লাহ জাবেদ, উত্তর রণিখাই ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কদ্দুছ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের অফিস সম্পাদক আনোয়ার সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকবর রেদওয়ান মনা, শাহ আলম, ছাত্রলীগ নেতা সজিবুল ইসলাম জয়, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সামছুল আলম, বর্তমান সভাপতি ওমর আলী, সিনিয়র সহ-সভাপতি আহমেদ রেজা রুবেল, সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন প্রমুখ।
