রবিবার , ৩১ ডিসেম্বর ২০২৩, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:০৯
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে ইমরান আহমদের পথসভা অনুষ্ঠিত

ফখর উদ্দিন
ডিসেম্বর ৩১, ২০২৩ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও সিলেট-৪ আসনে নৌকার প্রার্থী ইমরান আহমদের পথসভা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই পথসভা ও গণসংযোগে মন্ত্রী ইমরান আহমদের সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ রোববার (৩১ডিসেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল বাজার, দলইরগাওঁ, ডাকাতিরবাড়ি ও টুকের বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় নৌকা মার্কার প্রার্থী ইমরান আহমদ বলেন, আমি আপনাদের সেবক হিসেবে আপনাদের নিয়ে আমার অনেক চিন্তাভাবনা আছে। আপনাদের জন্য আমি সর্বাত্মক চেষ্টা করেছি, কাজ করেছি। আজকে আপনাদের আশীর্বাদ চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই- যাহাতে আপনাদের আরও সেবা করতে পারি।

এ সময় বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী,উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, যুগ্ন সম্পাদক ইয়াকুব আলী, অখিল চন্দ্র বিশ্বাস, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক হাজী আলাউদ্দিন,৩নং তেলিখাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কমর উদ্দিন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন প্রমুখ।

এ পথ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুর রহমান, পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুল্লুক হোসেন, সাধারণ সম্পাদক মতিউর রহমান, দপ্তর সম্পাদক এম এ আলীম, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শামছুল আলম, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সজীবুল ইসলাম জয় ও বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।