শনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৩৪
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে ইমরান আহমদের পথসভা অনুষ্ঠিত 

ফখর উদ্দিন
ডিসেম্বর ২৩, ২০২৩ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও সিলেট-৪ আসনে নৌকার প্রার্থী ইমরান আহমদের পথসভা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই পথসভা ও গণসংযোগে মন্ত্রী ইমরান আহমদের সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

আজ শনিবার (২৩ ডিসেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া, কাঠালবাড়ী ও ইসলামপুর এলাকা এ পথসভায় অনুষ্ঠিত হয়।

পথসভায়  নৌকা মার্কার প্রার্থী ইমরান আহমদ বলেন, আমি জেনেশুনে কারও ক্ষতি করিনি। আমি জেনেশুনে সাহায্য করেছি। তিনি আরও বলেন, ভোট আপনাদের সাংবিধানিক অধিকার। ভোট কিন্তু আপনাদের পবিত্র আমানত। ভোট আপনাদের হাতিয়ার।যেটা আপনারা কাজে লাগাবেন। এই আমানতটি আপনারা ভালো এবং সৎ ও যোগ্য ব্যক্তিকে দিন। যাকে দিলে আপনাদের উন্নতি হবে বরং ক্ষতি হবে না। এজন্য আপনারা আগামী ৭ জানুয়ারি ভোট কেন্দ্র যাবেন এবং পবিত্র আমানত ভোট দিবেন।

এ সময় বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজ রহমান, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ, জেলা আওয়ামীলীগ সদস্য জাহাঙ্গীর আলম, গোলাপ মিয়া, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলী আমজদ, সিলেট জেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, হুমায়ুন কবির মছব্বির, তারা মিয়া, যুগ্ন সম্পাদক ইয়াকুব আলী, অখিল চন্দ্র বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আলাউদ্দিন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন বাবু, সাংস্কৃতিক সম্পাদক ফরহাদ হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক আরাফাত আলী, উপজেলা আওয়ামীলীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা শামছুল ইসলাম কমাণ্ডার, সাবেক ইউপি চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন প্রমুখ

এ পথ সভায় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক হাজী আলাউদ্দিন, যুগ্ন আহবায়ক আব্দুর রহমান, পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুল্লুক হোসেন, সাধারণ সম্পাদক মতিউর রহমান, দপ্তর সম্পাদক এম এ আলীম, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শামছুল আলম, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সজীবুল ইসলাম জয় ও বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।