বুধবার , ১৩ ডিসেম্বর ২০২৩, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০৮
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে আশা’র উদ্যোগে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ফখর উদ্দিন
ডিসেম্বর ১৩, ২০২৩ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের দয়ারবাজার অবস্থিত বেসরকারি সংস্থা আশা’র উদ্যোগে দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে অসহায় ও হত-দরিদ্র মানুষের মধ্যে চিকিৎসাপত্র, ডায়বেটিস, রক্তচাপসহ বিভিন্ন পরীক্ষা দেওয়া হয়।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প চলে এতে দুইশো রোগী উপকৃত হয়েছেন।

আশা ব্রাঞ্চ কোম্পানীগঞ্জ অঞ্চলের আরএম এস এম ফরিদের পরিচালনায়, সিলেট (সদর) জেলা সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার এম জি রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পূর্ব ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর আলম, তিনি বলেন, আশা’ কর্তৃক বিভিন্ন সময় ভালো ভালো কাজ করে যাচ্ছেন, আগেও ফিজিওথেরাপি, মেডিকেল ক্যাম্প করেছেন তারা, এ এলাকার হত-দরিদ্র মানুষজন এ চিকিৎসা সেবা পেয়ে খুশি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দয়ার বাজার ব্যবসায়ি সমাজকল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ ও পল্লী চিকিৎসক সুমন ভুইঁয়া, আশা দয়ার বাজার ব্রাঞ্চ শিক্ষা সুপারভাইজার আমিনুল ইসলাম, আশা দয়ার বাজার ব্রাঞ্চের সিনিয়র এবিএম মনোরঞ্জন বৈষ্ণব, আশা দয়ার বাজার ব্রাঞ্চের ডাক্তার মোঃ আরিফুল ইসলাম প্রমুখ।

এছাড়া, সারা বছর নামেমাত্র ২০ টাকা ফি’র মাধ্যমে সাধারণ রোগীরা এখান থেকে চিকিৎসা সেবা এবং স্বল্পমূল্যে সব ধরনের পরীক্ষা করাতে পারবেন বলে আশা’র ব্রাঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।