বুধবার , ১২ জুলাই ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:২১
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে আফালে নৌকা ডুবে নিখোঁজ- ১

ফখর উদ্দিন
জুলাই ১২, ২০২৩ ৫:১২ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বড় হাওরে আফালে (ঢেউ) নৌকা ডুবে ফরিদ মিয়া (৪৩) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ বুধবার (১২জুলাই) ভোর ৫টায় লম্বাকান্দির পশ্চিম হাওরে এ ঘটনা ঘটে।

ফরিদ মিয়া উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের লম্বাকান্দি গ্রামের মৃত সাহেব আলীর পুত্র।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া বলেন, ভোরে লম্বাকান্দি গ্রাম হতে চেলাগাঙে চুনাপাথরের কাজের উদ্দেশ্যে ৪৫ জন শ্রমিক নৌকা দিয়ে যায়। লম্বাকান্দির পশ্চিম হাওরে যাওয়ার পথে আফালে নৌকা ডুবে যায়। এর মধ্যে ৪৪জন উদ্ধার হলেও ফরিদ মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না।  আমরা ঘটনাস্থলে আছি।তাকে উদ্ধারে চেষ্টা চলছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং নিখোঁজের সততা নিশ্চিত করে জানান, জনপ্রতিনিধিগণ ঘটনাস্থলে রয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশের পাশাপাশি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সন্ধান চালানো হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।