শুক্রবার , ৮ নভেম্বর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:০৯
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জের শাহীন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শাহেদ ঢাকায় গ্রেপ্তার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ৮, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ থানার আলোচিত হত্যাকান্ড শাহীন আহমদ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শাহেদ আহমদকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (৮ নভেম্বর) ভোর ৪ টায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত শাহেদ কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের নিজগাঁও রাইজুরী টিলার রজব আলীর পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ। তিনি জানান, ভোরে আমরা আসামি ধরে থানায় এনেছি। কাগজপত্র যাচাই-বাছাই করে কোম্পানীগঞ্জ থানায় আসামি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে আমি কোম্পানীগঞ্জ থানার ওসির সঙ্গে কথা বলেছি।

যোগাযোগ করলে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ঢাকার যাত্রাবাড়ী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তাকে আনার ব্যবস্থা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল ঈদুল ফিতরের দিবাগত রাত পৌনে ৮টায় কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস নিজগাঁও গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত হন ইলেকট্রিক্যাল ব্যবসায়ী শাহিন আহমদ। তিনি ওই গ্রামের আলমাছ আলীর পুত্র।

এ ঘটনায় ১৫ এপ্রিল নিহতের ভাই শামীম আহমদ বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা (মামলা নং ১৫, জিআর ৮০/২৪ (১৫/৪/২০২৪) দায়ের করেন। মামলায় ইছাকলস নিজগাঁওয়ের মরম আলী, আনোয়ার হোসেন, শাহেদ আহমদ, জামাল মিয়া, বোরহান উদ্দিন, কদ্দুছ মিয়া্, আশক আলী, মছকন্দর আলী, দেলোায়ার হোসেন দিলু, হিরন মিয়া সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়। মামলাটি বর্তমানে সিআইডির তদন্তাধীন আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।