বুধবার , ১৬ অক্টোবর ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৪
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জের দয়ারবাজার আশা ব্রাঞ্চ কর্তৃক চিকিৎসা সহায়তা প্রদান

ফখর উদ্দিন
অক্টোবর ১৬, ২০২৪ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার আশা ব্রাঞ্চ কর্তৃক চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। আজ বুধবার (১৬ অক্টোবর) দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে দয়ারবাজার আশা ব্রাঞ্চের লোন অফিসার (এলও) মোহাম্মদ ফয়সাল আহমেদ’কে পরিবার কল্যাণ তহবিল থেকে ৩৭ হাজার ৬২০টাকা এবং এ ব্রাঞ্চের চৈতালি দলের ৮নং সদস্য লাইলী বেগমকে চিকিৎসা সহায়তা হিসেবে ৪ হাজার টাকা প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ অঞ্চলের আরএম এসএম ফরিদ, দয়ারবাজার ব্রাঞ্জ ম্যানেজার এবিএম পায়েল, সহকারী ম্যানেজার মনোরঞ্জন বৈষ্ণব, শিক্ষা সুপারভাইজার আমিনুল ইসলাম, লোন অফিসার (এলও) আজির উদ্দিন, ফয়সাল আহমেদ, সাইদুর ইসলাম, জুবেল আহমেদ, শ্রী জীবন কৃষণ প্রমুখ।

এর আগেও এই বেসরকারি সংস্থা আশা’র উদ্যোগে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা অনুদান এবং প্রতিদিন সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত অসহায় ও হত-দরিদ্র মানুষের মধ্যে চিকিৎসাপত্র, ডায়বেটিস, রক্তচাপসহ বিভিন্ন পরীক্ষা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।