রবিবার , ১১ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:২০
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জের জামিয়া ইসলামিয়া আরাবিয়া কলাবাড়ী মাদ্রাসার সুধী সমাবেশ অনুষ্ঠিত

ফখর উদ্দিন
জুন ১১, ২০২৩ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাখজানুল উলূম কলাবাড়ী মাদ্রাসার উদ্যোগে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০জুন) মাদরাসা মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : কোম্পানীগঞ্জে চুরির গরুসহ আটক -১

মাদরাসার মুহতামিম মুফতি আব্দুর মুসাব্বির -এর সভাপতিত্বে ও শিক্ষা সচিব হাফেজ মাওলানা জামাল উদ্দিনের পরিচালনায় সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামীম আহমেদ, ওই সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক হাজী আলা উদ্দীন, ৫নং উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়জুর রহমান , দক্ষিণ রনিখাই ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, মুরব্বি আব্দুল গফুর, সাবেক মেম্বার আরাফাত আলী, কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তারা মিয়া, আরও উপস্থিত ছিলেন আলা উদ্দীন, শাহাবুদ্দীন, আমিনুল ইসলাম, মাওলানা শামসুল ইসলাম, তাজউদ্দিন, উত্তর রণীখাই ইউনিয়নের যুবলীগের সভাপতি কুদ্দুস মিয়া, জালাল মিয়া, প্রমুখ।

আরও পড়ুন : সিসিকের ১৪ কোটি টাকার বিদ্যুৎ বিল পরিশোধ 

সমাবেশে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এধরনের সভা আরো যাহাতে হয় এজন্য বক্তারা সকলকে উৎসাহিত করেন। এবং মাদরাসার প্রতি সকলের সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।