কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী ৫ আগস্ট অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১০ টায় কৃষি গুচ্ছের উপাচার্যদের এক সভায় ৫ আগস্ট ভর্তি পরীক্ষা গ্রহণের
সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও গত ২০২১-২২ শিক্ষাবর্ষের মতই ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চতুর্থ কৃষি গুচ্ছের ভর্তি কমিটির দায়িত্বে থাকা অধ্যাপক ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা বলেন, আজকের সভায় ৫ আগস্ট কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।
এছাড়াও ১ জুলাই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে উল্লেখ করে তিনি বলেন, ১ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
