মঙ্গলবার , ৬ মে ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:২৮
আজকের সর্বশেষ সবখবর

কুশিয়ারা নদীতে নিখোঁজের আড়াই ঘণ্টা পরে জেলের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
মে ৬, ২০২৫ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কুশিয়ারা নদীতে মাছ ধরার জাল ধরতে গিয়ে নিখোঁজের আড়াই ঘণ্টা পরে ফুলেছ আহমদের (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টার দিকে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ উপজেলাধীন কুশিয়ারা রেল সেতুর নীচ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। এর আগে এদিন সকাল সাড়ে ১১ টায় মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হন।

ফুলেছ আহমদ ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর গ্রামের ওমর আলীর ছেলে। তিনি পেশায় একজন জেলে।

জানা যায়, ফুলেছ আহমদ, সুবেল ও রাজন কুশিয়ারা নদীতে মাছ ধরতে যান। এসময় তাদের জাল নদীতে আটকে যায়। জালটি ছাড়াতে তারা ৩ জন নদীতে ডুব দেন। তাদের মধ্যে দুইজন উঠলেও ফুলেছ নিখোঁজ হন। পরে ওই জেলেরা তাকে খুঁজে না পেয়ে স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা থানাপুলিশ ও ফায়ার সার্ভিসে কল দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, নদীতে মাছ ধরতে গিয়ে ফুলেছ আহমদ নিখোঁজ হন। পরে নিখোঁজের আড়াই ঘণ্টা পর ডুবুরিরা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন। তার লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে দেওয়া হয়েছে।

সারা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।