কুলাউড়ায় মা নিজের দুই যমজ শিশু সন্তান কে পানিতে চুবিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, রবিবার (২১/০১) ভোরে এই ঘটনা ঘটে উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ গ্রামে। মৃত শিশু দুইটি হলো ঐ গ্রামের দুবাই প্রবাসি বাচ্চু মিয়ার ছেলে রাদিয়ান আহমদ (৪) ও রাইয়ান আহমদ (৪)। রিনা বেগম মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
বাচ্চু মিয়ার বড়ভাই বাদশা মিয়া জানান, ভোরে বাচ্চু তার স্ত্রী ও সন্তানদের কে ঘরে দেখতে না পেয়ে সে তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে। ঘরের দরজা খোলা দেখে সে বাইরে বেরিয়ে আসে। বাড়ির পুকুর ঘাটে গিয়ে তার শিশু সন্তানদের লাশ দেখে চিৎকার করলে পরিবারের সকল লোকজন বাইরে বেরিয়ে আসেন। দ্রুত তাদেরকে উদ্ধার করে সকাল ৬ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছোটে যান কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মো: আলী মাহমুদ), ওসি তদন্ত কশৈন্যু প্রমুখ। ঘটনার সত্যতা নিশ্চিত করে তারা জানান, রিনা বেগমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
