জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেট নগরের বিভিন্ন স্থানে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আগামী শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ১১ কেভি বালুচর ফিডারের আওতাধীন এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার রাতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট–২ এর নির্বাহী প্রকৌশলী শামছ–ই–আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, বিতরণ লাইন, ফিডারের জরুরী মেরামত ও সংরক্ষণ এবং লাইনের নিকটবর্তী গাছের শাখা প্রশাখা কর্তন কাজের জন্য ১১ কেভি সেনপাড়া ফিডারের আওতাধীন বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, আলুরতল, গোপালটিলা, নতুন বাজার, উত্তর বালুচর, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, দলদলি চা বাগান, ফোকাস এবং আশে-পাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
