সিলেটের কানাইঘাটে মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার ৩নং দীঘিরপার পূর্ব ইউনিয়নে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত মোহাম্মদ মাহতাব উদ্দিন উরফে মাতাই উপজেলার দর্পনগর পশ্চিম করচটি গ্রামের রফিকুল হকের ছেলে ও ওমান প্রবাসী ছিলেন।
জানা যায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মাহতাব উদ্দিন সুরমা নদীর তীরবর্তী মাঠে গরু চরাতে যান। একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার। তিনি জানান, বজ্রপাতে মারা যাওয়া মাহতাব উদ্দিনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে একই এলাকায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে বাবুল আহমদ (৪৮) নামে এক কৃষক মারা যান ও আরো দুইজন গুরুতর আহত হন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
