সোমবার , ৭ এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:১৯
আজকের সর্বশেষ সবখবর

কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ৭, ২০২৫ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৭এপ্রিল) দুপুরে বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও অত্র প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক সৈয়দুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি আব্দুল আলীম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নাল আবেদীন, কলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, সিনিয়র সহকারি শিক্ষক মাহফুজুর রহমান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা।

মানপত্র পাঠ করেন দশম শ্রেণির ছাত্রী রিয়া আক্তার, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দশম শ্রেণির ছাত্রী সামিয়া আক্তার, বিদায়ী দশম শ্রেণি ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নবম শ্রেণির ছাত্রী জেনি আক্তার।
পরে অতিথি ও বিদায়ী ছাত্র-ছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক- শিক্ষার্থীরা।

পরিশেষে পরীক্ষার্থীদের সফলতা ও সকলের মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ সৈয়দুজ্জামান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।