রবিবার , ১০ মে ২০২৬, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪৯

ওসমানী মেডিকেলের নতুন অধ্যক্ষ অধ্যাপক মোস্তফা তৌফিক

ডেস্ক রিপোর্ট
মে ১০, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) নিউরোসাার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদকে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রোববার (১০ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের বর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো। এতে ডা. মোস্তফা তৌফিক আগামী ১৮ মের মধ্যে নতুন পদে যোগদান করতে বলা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. জিয়াউর রহমান চৌধুরী। তাঁর স্থলাভিষিক্ত হলেন নতুন অধ্যক্ষ ডা. মোস্তফা তৌফিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।