সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডে-কেয়ার সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দু’টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অষ্টম তলায় হেমাটোলজি বিভাগে ডে-কেয়ার সেন্টার এর উদ্বোধন করেন হেমাটোলজী সোসাইটি অব বাংলাদেশ এর সভাপতি ডা. এ কে মো. মোস্তফা আবেদীন (অব:)।
ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. শিশির রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট এমএজি ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া, হেমাটোলজী সোসাইটি অব বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক ডা. মির্জা গোলাম সারওয়ার।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজী বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম, ডা. নবেন্দু চৌধুরী, ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরী মেডিসিন হেমাটোলজী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. এ জুবায়ের খান, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ সিলেটের সভাপতি মাওলানা মো. ইসমাইল আলী, সাধারণ সম্পাদক মো. আতিক মিয়া, অর্থ সম্পাদক আহমদ আল আরিফ সিফাত, সদস্য আব্দুর রহিম, রেজাউল করিম, আঙ্গুর মিয়া, ফায়েজ আহমদ, উসমা চৌধুরী, রেজাউল করিম, মন মোহন তালুকদার প্রমুখ।
