শনিবার , ২২ আগস্ট ২০২৬, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪৬
আজকের সর্বশেষ সবখবর

ওসমানীনগরে সড়কে এবার প্রাণ গেলো ৪ জনের

সিলেটের সকাল রিপোর্ট ::
আগস্ট ২২, ২০২৬ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শেরপুর হাইওয়ে থানার ওসি মো. আনিসুর রহমান জানান।

তিনি জানান, সিলেট থেকে ঢাকাগামী পদ্মা ওয়েল কোম্পানীর তেলবাহী লরি (ঢাকা মেট্রো ঢ ৪৪-০৬৫৪) বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে (মৌলভীবাজার থ ১১-৮৩৫৩) চাপা দেয়। এতে গুরুতর আহত হয়েছেন ৬ জন যাত্রী। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতরা হলেন- জগন্নাথপুর উপজেলার শ্রীরামশী গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে নিয়ামত আলী (৩২), তাঁর স্ত্রী উসুফা বেগম (৩০) ও মেয়ে আয়সা আক্তার(৫) এবং সিএনজিচালিত অটোরিকশার চালক ওসমানীনগর উপজেলার শেরপুর মাঝেরবাড়ী গ্রামের মো. ফরিদ মিয়ার ছেলে লালন মিয়া (২৩)।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।