মঙ্গলবার , ১১ মার্চ ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:২০
আজকের সর্বশেষ সবখবর

ওসমানীনগরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা

ওসমানীনগর প্রতিনিধি
মার্চ ১১, ২০২৫ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ওসমানীনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মঈনুল আহসানের সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিস (ইপিআই) নিউটন ধরের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাদিউল ইসলাম, পরিবার পরিকল্পনা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডা. ফাল্গুনী ভট্টাচার্য,থানা পুলিশের সাব-ইন্সপেক্টর মোফাজ্জল হোসেন, স্বাস্থ্য পরিদর্শক ও ইনচার্জ আলা হোসেন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল,ইমাম সমিতির প্রতিনিধি দারুস সুন্নাহ একাডেমির প্রিন্সিপাল হাফিজ মাওলানা আশরাফুল ইসলাম,আবাসিক মেডিকেল অফিসার ডা. সাবিকুন্নাহার।

এসময় শিক্ষক মনুজ কুমার দাস,ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক জিতু আহমদ,সাংবাদিক ফজলু মিয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস নিয়ে প্রেজেন্টেশন করেন মেডিকেল অফিসার আল আমিন সিদ্দিকী।
এসময় জানানো হয় আগামী ১৫ মার্চ শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পইন উপলক্ষে দিনব্যাপী উপজেলার ১৯২টি অস্থায়ী কেন্দ্রে ও ১টি স্থায়ী কেন্দ্রে টিকা প্রদান করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।