আগামী ৯ জুলাই রবিবার সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে জৈন্তাপুর উপজেলা বিএনপি আয়োজনে স্থানীয় ১ নং নিজ পাট ইউনিয়ন পরিষদ এ অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল আহাদ এর সভাপতিত্বে সাধারন সম্পাদক আব্দুল হাফিজ এর পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এডভোকেট মোস্তাক আহমদ মৎস্য বিষয়ক সম্পাদক জালালা খান।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আগামী ৯ জুলাই সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে গন মানুষের মিলন মেলা হবে। বাংলাদেশ মানুষ আজ রাষ্টীয় সরকারের পরিবর্তন চায়। ফ্যাসিবাদী সরকারের আর সময় নেই। অচিরেই এ ফ্যাসিবাদী সরকারের পতন হবে। আওয়ামীলীগ সরকারের পতন এখন মাত্র সময়ের ব্যাপার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী চেয়ারম্যান, সহ সভাপতি আব্দুস শুকুর আলমগীর হোসেন তাহির আলী (কলাই) শ্রমিকদল সভাপতি আব্দুর রব,উপজেলা যুবদলের আহবায়ক বাহারুল আলম বাহার চেয়ারম্যান শ্রমিকদল সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বছর বিএনপি নেতা আব্দুস শুকুর, হুমায়ুন কবির খান,আব্দুর রকিব ডা: আজির উদ্দিন মামুন মেম্বার,বদরুল আলম, দুলাল আহমদ, ইয়াজুল হক,মাসুক এম আহমদ শাহীন আলম মনির আহমদ,রুবেল আহমদ, দুলাল আহমদ প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
