শনিবার , ৩০ মার্চ ২০২৪, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৪৯
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজ ছাত্রলীগের নতুন কমিটিতে স্থান পেয়েছেন কোম্পানীগঞ্জের আপন ও কাউসার 

ডেস্ক রিপোর্ট
মার্চ ৩০, ২০২৪ ৪:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রলীগের নতুন কমিটিতে স্থান পেয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলার ২ ছাত্রনেতা। তারা দুজনেই ১১০ সদস্যের নতুন কমিটিতে সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন।

তারা হলেন কলেজের অর্থনীতি বিভাগের আপন তাহসান ও ডিগ্রীর কাউসার আহমদ। আপন তাহসান কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ইসলামপুর গ্রামের সন্তান ও কাউসার ইসলামপুর পূর্ব ইউনিয়নের ভাটরাই গ্রামের সন্তান। তারা দুজনে একে অপরের বন্ধুও।

এবিষয়ে কাউসার আহমদ বলেন, আমি তৃণমুল থেকে উঠে এসে এমসি কলেজে ২০১৫ সাল থেকে রাজনীতিতে সক্রিয় ভাবে ছাত্রলীগকে বুকে ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি। বিগত ২০ বছরের মধ্যে এবার এমসি কলেজে ছাত্রলীগের কমিটি হয়েছে। এই কমিটিতে সহসভাপতি হতে পেরে আমি আনন্দিত। আমার রাজনৈতিক অভিভাবক সুনামগঞ্জ-১ আসনের এমপি অ্যাডভোকেট রঞ্জিত সরকার দাদার প্রতি ও সিলেট জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি নাজমুল ইসলাম ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং বিশেষ কৃতজ্ঞতা মহানগর ছাত্রলীগের সভাপতি সৌরভ ভাই ও সম্পাদক নাঈম ভাইয়ের প্রতি।

আপন তাহসান বলেন, আমি প্রথমেই শ্রদ্ধাভরে স্বরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে। যার নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এমসি কলেজ ছাত্রলীগের নতুন কমিটিতে সহ-সভাপতি হতে পেরে আমি অপার কৃতজ্ঞতা জানাচ্ছি আমার রাজনৈতিক অভিভাবক সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের এমপি অ্যাডভোকেট রনজিত সরকারের প্রতি। আরো কৃতজ্ঞতা জানাই- যার হাত ধরে রাজনীতিতে সক্রিয়ভাবে আছি আমার নেতা সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, মহানগর ছাত্রলীগের কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক মো. নাঈম আহমদের প্রতি। আমি তৃণমুল থেকে উঠে আসা কর্মী। আমি আজ দেশের একটি সুনামধন্য কলেজে ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি এতে আনন্দিত। এজন্য আমি সবার কাছে দোয়া চাই। আমি যেন আমার অর্পিত সকল দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারি। জননেত্রী শেখ হাসিনার পথকে মসৃণ রাখা, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য সক্রিয় ভূমিকাটুকু যেন রাখতে পারি। এমসি কলেজের সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন ও সর্বাত্মক সহযোগিতা করবেন।

এর আগে গত শনিবার (২৩ মার্চ) রাতে দিলওয়ার হোসেন রাহীকে সভাপতি ও হাবিবুল ইসলাম হাবিবকে সাধারণ সম্পাদক করে এমসি কলেজ ছাত্রলীগের কমিটির অনুমোদন দেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ। দীর্ঘ ২ দশক পর নতুন কমিটি পেয়ে উজ্জীবিত এমসি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।