ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের চাপ ও কেনাকাটার সুবিধা বিবেচনায় আগামী ১২ মে থেকে দেশের সব দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। তবে এসময়ে অতিরিক্ত আলোকসজ্জা ও বিদ্যুৎ ব্যবহারে সংযম রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।
হেলাল উদ্দিন বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীরা সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি চেয়েছিলেন। তবে সরকার রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দিয়েছে।’
জ্বালানি সংকটের কারণে গত ৩ এপ্রিল থেকে সরকার দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেয়। পরবর্তীতে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে আলোচনার পর ৫ এপ্রিল থেকে সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
