মঙ্গলবার , ১১ মার্চ ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:১৮
আজকের সর্বশেষ সবখবর

ইলিয়াস আলীর স্ত্রীর উপর হামলা ঘটনায় আ.লীগ নেতা গ্রেফতার

ওসমানীনগর প্রতিনিধি
মার্চ ১১, ২০২৫ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পত্নী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদী লুনার গাড়ী ভাংচুর মামলার (মামলা নং-সিআর ৩০২/২৪) আসামি গোয়ালাবাজার ইউপি সদস্য আ’লীগ নেতা বেলাল আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১১টার দিকে ওসমানীনগর থানা পুলিশের এসআই আশিস তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি টিম গোয়ালাবাজার থেকে তাকে গ্রেফতার করে এবং ২টার দিকে তাকে সিলেট কোর্টে চালান করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া।

প্রসঙ্গত, ২০২২ সালের ১৫ নভেম্বর গোয়ালাবাজারে তাহসিনা রুশদীর লুনা বিএনপির বিভাগীয় সমাবেশের প্রচারপত্র বিতরণ করতে আসলে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা তার গাড়ীতে হামলা করে গাড়ী ভাংচুর করে। আওয়ামী লীগ সরকারের পতনের পর এর প্রতিকার চেয়ে আদালতে একটি মামলা দায়ের করলে আদালত মামলাটি নথিভূক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।