মঙ্গলবার , ২ জানুয়ারি ২০২৪, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৪
আজকের সর্বশেষ সবখবর

ইউনূসের সাজায় বহির্বিশ্বে অসুবিধা হবে না- পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ২, ২০২৪ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ৬ মাসের কারাদণ্ড দেওয়ায় বহির্বিশ্বে বাংলাদেশের কোনো অসুবিধা হবে বলে মনে করছেন না পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘ড. ইউনূস অপরাধ করেছেন সেজন্য তাঁর বিরুদ্ধে প্রচলিত আইনে বিচার হয়েছে। তাতে কোনো অসুবিধা হবে না। কারণ প্রত্যেক দেশই আইনকে সম্মান করে।’

আজ মঙ্গলবার (২রা ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্সে প্রবাসীদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. ইউনূসকে জাতীয় সম্পদ বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পৃথিবীতে অনেক নোবেল জয়ী আছেন যারা অন্যায় করেছেন বিধায় তাদেরও শাস্তি হয়েছে।’

পাশাপাশি নির্বাচন নিয়ে বিবিসির প্রতিবেদনকে ঝকমারি উল্লেখ করে ড. আব্দুল মোমেন বলেন, ‘তারা প্রায়ই বিভিন্ন রকম প্রতিবেদন দেয়। তবে এই প্রতিবেদন নিয়ে সরকার চিন্তিত নয়। নির্বাচনের গ্রহণযোগ্যতায় তার কোনো প্রভাব পড়বে না।

এর আগে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্যের প্রবাসীদের উদ্যোগ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়৷ এ সময় প্রবাসীরা আগামী ৭ জানুয়ারির নির্বাচনে মোমেনের পক্ষে নিজেদের সমর্থন ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।