রবিবার , ৫ মে ২০২৪, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৭
আজকের সর্বশেষ সবখবর

আলী হত্যাকান্ডের ২৯ ঘন্টার মধ্যে মূল আসামিসহ ৪ জন গ্রেফতার, ছুরি উদ্ধার

সিলেটের সকাল রিপোর্ট
মে ৫, ২০২৪ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে কিশোর নিশা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১১ টা ১৫ মিনিটে হবিগঞ্জের বানিয়াচংয়ের দত্তগ্রাম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। হত্যায় ব্যবহৃত ছুরি রোববার দুপুরে উদ্ধার করা হয়।

দক্ষিণ সুনামগঞ্জের চাঁন মিয়ার ছেলে ফরহাদ মিয়া (২০), কিশোরগঞ্জের বাজিতপুরের নজরুল ইসলামের ছেলে নূরনবী ওরফে নুনু (১৯) ও একই এলাকার নুর জামাল মিয়ার ছেলে রাহিম আহমদ (১৯) এবং হবিগঞ্জের বানিয়াচংয়ের জাকারিয়া মিয়ার ছেলে সাকিব আহমদ (১৯)।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামীদেরকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে গত শুক্রবার বিকেলে নগরের চালিবন্দর এলাকার একটি দোকানের সামনে পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ আলী নিশাকে (১৭) পথরোধ করে হত্যা করা হয়। এসময় তাকে এলোপাথারি মারপিট ও ধারালো চাকু দ্বারা গুরুতর রক্তাক্ত জখম করে ঘটনাস্থল থেকে আসামীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন নিশোকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে নিশার মা সফিনা খাতুন (৪২) বাদী হয়ে ফরহাদ মিয়াকে প্রধান আসামী করে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেন। শনিবার তাদের ৪ জনকে হবিগঞ্জের বানিয়াচংয়ের দত্তগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আর রোববার দুপুরে ফরহাদের দেওয়া তথ্য মতে চালিবন্দর এলাকার ঘটনাস্থলের পার্শ্ববর্তী সুজনের গ্যারেজের পিছনে ময়লা ফেলার স্থান থেকে হত্যায় ব্যবহৃত ১টি ধারালো ছুরি উদ্ধার করে জব্দ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।