মঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৪
আজকের সর্বশেষ সবখবর

আলিয়া মাদ্রাসার পাশ থেকে ভবঘুরে যুবকের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
মার্চ ১৯, ২০২৪ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রাশেদ আহমদ (৩৬) নামে এক ভবঘুরে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরের ভিআইপি সড়ক সংলগ্ন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের পশ্চিমে প্রান্ত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তবে তার ঠিকানা এখনো পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন।

স্থানীয়রা জানান, গত ৬-৭ মাস ধরে ওই যুবক মাঠের পাশেই রাত্রিযাপন করতেন। মঙ্গলবার সকালে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে কোতোয়ালি থানায় খবর দেন তারা। পরবর্তীতে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, স্থানীয়দের পাওয়া খবরের প্রেক্ষিতে মরদেহ উদ্ধার করা হয়। এটা স্বাভাবিক মৃত্যু ধারণা করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ তার নাম জানতে পারলেও ঠিকানা জানা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।