বুধবার , ২০ ডিসেম্বর ২০২৩, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:২৬
আজকের সর্বশেষ সবখবর

আলিয়া মাঠে জনসভায় যোগ দিয়েছেন শেখ হাসিনা

সিলেটের সকাল রিপোর্ট ::
ডিসেম্বর ২০, ২০২৩ ৯:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেল ৩ টা ১০ মিনিটের সময় তিনি সিলেট সার্কিট হাউস থেকে সভাস্থলে এসে পৌঁছান।

এসময়  জাতীয় পতাকা হাতে নিয়ে আগতদের হাত নেড়ে অভিবাদন জানান।

এর আগে বেলা ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে জানান বিমানবন্দরের একজন কর্মকর্তা। তিনি সিলেট পৌঁছেই প্রথা অনুসারে হযরত শাহজালালের (রহ.) ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন। পরে বিশ্রাম ও মধ্যাহ্নভোজের সিলেট সার্কিট হাউসে যান।

প্রধানমন্ত্রীর সিলেট সফর উপলক্ষে সিলেটকে নিরাপত্তার চাদের ঢাকা হয়েছে। নগরীরে মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সকাল থেকে আলীয়া মাদ্রাসা মাঠে জনসভার কার‌্যক্রম শুরু হয়েছে। দলের নেতা-কর্মীদের মিছিল নিয়ে জনসভাস্থলে যোগ দিতে দেখা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।