রবিবার , ২৫ আগস্ট ২০২৪, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৪৬
আজকের সর্বশেষ সবখবর

আন্দোলনের মুখে সিলেটের ২ কলেজ অধ্যক্ষের পদত্যাগ

ডেস্ক রিপোর্ট
আগস্ট ২৫, ২০২৪ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সিলেটের ২ কলেজ অধ্যক্ষ। রোববার ঢাকা দক্ষিণ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরশাদ আলী ও ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হুসনে আরা বেগম পদত্যাগ করেন।

ঢাকা দক্ষিণ সরকারি কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, গত ১ আগস্ট ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরশাদ আলী কলেজে ছাত্রলীগ ও আওয়ামী লীগের দোসরদের নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সভা করেছেন। এ ছাড়াও অধ্যক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে পোস্ট করেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন৷ এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা অধ্যক্ষ এরশাদ আলীর পদত্যাগ দাবি করেন। এক পর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করে কলেজ ত্যাগ করেন।

এদিকে, কয়েক দিন ধরে ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ছাত্র-ছাত্রীরা আন্দোলন করে আসছেন। রোববার সকাল থেকে আন্দোলন প্রকট আকার ধারন করে। সকাল থেকেই ছাত্র-ছাত্রীরা অধ্যক্ষকে তাঁর কক্ষে অবরুদ্ধ করে রাখেন। পরে দুপুর ১২টার দিকে বাধ্য হয়ে হুসনে আরা বেগম অধ্যক্ষের পদ থেকে অব্যাহতি নেন।

এদিকে, ছাত্র-ছাত্রীদের আন্দোলনের মুখে ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের অংকের শিক্ষক দীপক চৌধুরী বুলবুল ক্যাম্পাস থেকে দৌঁড়ে পালিয়ে যান। এসময় কিছু শিক্ষার্থী মারমুখি হলে অন্য ছাত্র-ছাত্রীরা তাকে আগলে রিকশায় তুলে দেন।
শিক্ষার্থীদের বক্তব্য- অধ্যক্ষ হুসনেআরা বেগম ও শিক্ষক দীপক চৌধুরী বুলবুল আওয়ামী লীগ-পন্থী এবং তারা নানা অনৈয়ম-দুর্নীতিতে জড়িত ছিলেন। তাই পরিস্থিতি বদলে যাওয়া এখন আর তারা এ শিক্ষাপ্রতিষ্ঠানে থাকতে পারবেন না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।