রবিবার , ২৪ নভেম্বর ২০২৪, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৪৩
আজকের সর্বশেষ সবখবর

অর্ধ কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য সহ অবৈধভাবে দেশে অনুপ্রবেশকারী আটক-২

সিলেটের সকাল রিপোর্ট
নভেম্বর ২৪, ২০২৪ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

৬৩ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানী পণ্য সহ অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী।

বিজিবি জানায়, রোববার সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নিম্ন মানের ৫ হাজার ৫০০ কেজি চিটা গুড়, ৭০০ কেজি ভারতীয় চিনি, ৪২ হাজার পিস পাতার বিড়ি এবং ১ টি টাটা মাঝারী ট্রাক আটক করে। আটককৃত মালামালের বাজারমূল্য ৩০ লাখ ১২ হাজার ৮৭৬ টাকা।

শনিবার কানাইঘাট উপজেলার সীমান্তের নিকটবর্তী রাতাছড়া স্থানে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে বাংলাদেশী নাগরিক হবিগঞ্জের জীবন দাস (২৯) ও কিশোরগঞ্জের সজল দাসকে (২৯) আটক করে। এসময় তাদের কাছ থেকে ভারতীয় ৬ হাজার ৩৪০ রুপি এবং ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাদের রোববার কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়।

এদিনই জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলা বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নিম্ন মানের ৬ হাজার ২৫০ কেজি মিছরী গুড়া, ২ হাজার ১০০ কেজি ভারতীয় চিনি এবং ১ টি টাটা মাঝারী ট্রাক আটক করে। আটককৃত মালামালের বাজার মূল্য ৩২ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী জানান, আটককৃত মালামালের সর্বমোট বাজারমূল্য ৬২ লাখ ৬৫ হাজার ৩৭৬ টাকা। আটককৃত মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।