অবশেষে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক পেল এমসি কলেজের ডিগ্রী অধ্যায়নরত শিক্ষার্থীরা। রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে কলেজের ডিগ্রী ক্লাব গঠনের লক্ষ্য শিক্ষার্থী কর্তৃক আবেদনের পরিপ্রেক্ষিতে ৪জন শিক্ষককে দায়িত্ব দেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা হচ্ছেন এমসি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বেগম, ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল বাসিত ও মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুর রাজ্জাক।
দায়িত্বপ্রাপ্ত শিক্ষক পেয়ে আনন্দ বিরাজ করছে ডিগ্রী অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে।
এমসি কলেজে বিভিন্ন ডিপার্টমেন্টে প্রতিবছর নতুন শিক্ষার্থী এলে তাদেরকে ডিপার্টমেন্ট থেকে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে বরণ করে নেওয়া হয়। কিন্তু, ডিগ্রীতে প্রতিবছর প্রায় ১৫’শ শিক্ষার্থী ভর্তি হলেও তাদের জন্য কোনোকিছুর আয়োজন করা হয় না নির্দিষ্ট ডিপার্টমেন্ট না থাকাতে। এছাড়াও বিভিন্ন তথ্যের জন্য তাদেরকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে শুরু করে অফিস পর্যন্ত দৌড়াতে হয়। সেই সকল সমস্যা দূরীকরণে ডিগ্রীর বিভিন্ন বর্ষে অধ্যায়নরত শিক্ষার্থীরা জড়ো হয়ে ডিগ্রী ক্লাব গঠনের উদ্যোগ নেন। বিভিন্ন সময়ে কলেজের দায়িত্বে থাকা শিক্ষকদের সাথে যোগাযোগ করেন। সবশেষ রোববার এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো রিয়াজ তাদেরকে ৪জন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক দেন।
