মঙ্গলবার , ৮ জুলাই ২০২৫, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৪:৩৭
আজকের সর্বশেষ সবখবর

৭ ঘণ্টা পর সিলেটের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত

স্টাফ রিপোর্টার
জুলাই ৮, ২০২৫ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘট স্থগিত ঘোষণা করেছেন শ্রমিক নেতারা। মঙ্গলবার দুপুর ১ টায় এই ঘোষণা দেন সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল হক। এর আগে মঙ্গলবার সকাল ৬ টা থেকে সিলেটের জেলা প্রশাসকের অপসারণ, সকল পাথর কোয়ারি খুলে দেওয়া ও শ্রমিক হয়রানি বন্ধের দাবিতে ৭ ঘণ্টা এই ধর্মঘট পালন করেন তারা।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে বিভাগীয় কমিশনার কার্যালয়ে প্রশাসনের সাথে আলোচনায় বসেন পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ। বৈঠকে সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

বৈঠকে বিভাগীয় ও জেলা প্রশাসন, রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও মহানগর জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম।

মিটিং শেষে সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল হক আজকের পত্রিকাকে জানান, বিভাগীয় কমিশনার মহোদয় আমাদের নিয়ে বসছিলেন। সেখানে খোলামেলা আলোচনা হয়, কিন্তু আমাদের দাবীর কোনোটা পূরণ হয়নি। আলোচনার পরিপ্রেক্ষিতে তারা আমাদের কাছে ২ দিনের সময় নিয়েছেন। এর মধ্যে ছোট পরিসরে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ আমাদের সাথে বসে এর সমাধানের জন্য কথা বলবেন। সেজন্য আমরা আপাতত আমাদের এই ধর্মঘট স্থগিত রাখছি। তবে এর মধ্যে সমাধান নাহলে আমরা আবারও আমাদের নতুন কর্মসূচির ডাক দিবো।

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী জানান, আমরা আজকালের মধ্যে বসে এর সমাধানের পথ বের করবো। যেগুলো সমাধানের পথ আমাদের কাছে আছে, আমরা সমাধানের চেষ্টা করবো। আর জাতীয় বিষয়গুলোর জন্য আমরা সরকারের উচ্চপদস্থে জানাবো। আইন মানতে হবে। আইন মানুষের জন্য, আইনের জন্য মানুষ নয়।

এর আগে সোমবার সংবাদ সম্মেলন করে ৬ দফা দাবিতে এই অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেন সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল হক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।