বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ভোর ৫:১২
আজকের সর্বশেষ সবখবর

৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সিলেটে ইসলামী ছাত্রশিবিরের র‍্যালি

ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরের সুরমা পয়েন্ট থেকে র‍্যালীটি শুরু হয়ে জিতু মিয়ার পয়েন্টে সমাবেশের মাধ্যেমে শেষ হয়। এতে অংশ নেন সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিবিরের নেতৃবৃন্দরা।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদের নেতৃত্বে র‍্যালীতে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাবিপ্রবি সভাপতি তারেক মনোয়ার, সিলেট মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু, শাবিপ্রবি সেক্রেটারি মাসুদ রানা তুহিন।

সভাপতির বক্তব্য শাহীন আহমদ বলেন, ‘ছাত্রশিবির তার পথচলার ৪৮ বছরে পাহাড় সমান প্রতিবন্ধকতা কে নয়, পাহাড় সমান ষড়যন্ত্রকে মুকাবেল করে এখানে এসে উপস্থিত হয়েছে। আধিপত্যবাদী ইসলাম বিদ্ধেষীরা চেয়েছিলো ছাত্রশিবিরকে তাদের মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে, কিন্তু ছাত্রশিবির সব মোকাবেলা করে তার মঞ্জিল পানে এগিয়ে চলছে।’

তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার এমন কোনো জুলুম-নির্যাতন নেই যা ছাত্রশিবিরের উপর করেনাই। বিচারবহির্ভূত হত্যা, গুম, খুন, গ্রেফতার সহ নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে, কিন্তু আল্লাহর রহমতে শত শহীদ, হাজারো আহত – পঙ্গুত্ব, লাখো গ্রেফতার নির্যাতনের পরও ছাত্রশিবির আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেনাই। আমরা ছাত্রসমাজের কাছে আহ্বান জানাতে চাই, ছাত্রশিবির এক আল্লাহর বড়ত্ব কে ঘোষণা করে তার যে পথচলা শুরু করেছে সে পথচলায় আপনারা শরিক হোন। ছাত্রশিবির আপনাদের কে সাথে নিয়ে একটি সুখি-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চায়।’

র‍্যালী পরবর্তী সমাবেশ সঞ্চালনা করেন মহানগর অফিস সম্পাদক মাসুদ আলম। এতে আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগরের প্রচার ও মিডিয়া সম্পাদক নাঈম হোসাইন সহ মহানগরের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।